বৃষ্টির কারণে জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে বাংলাদেশ-এ দলের ম্যাচ একদিন পেছানো হয়েছিল। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সোমবারও তাদের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফতুল্লা'র খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামে বৃষ্টি বাধায় এদিন মাত্র ২১.২ ওভারে খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাট হাতে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান করেছে বাংলাদেশ-এ দল।

নির্ধারিত সূচি অনুযায়ী রোববার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।। কিন্তু হরতালের কারণে একদিন পিছিয়ে সোমবার তা শুরু হয়েছে। যদিও সোমবারও হরতাল হয়েছে। তবে হরতাল উপেক্ষা করেই এদিন ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ম্যাচ পরিচালনা কমিটি।

সকাল ৯ টায় টস করতে নেমেছেন দুই অধিনায়ক। কিন্তু বৃষ্টি বিড়ম্বনায় দুই দল ম্যাচ খেলতে নেমেছে দুপুর দেড়টায়।

টস হেরে বাংলাদেশ ‘এ’ দল আগে ব্যাট করতে নেমেছে। বৃষ্টি ভেজা মাঠে ধীরে সুস্থেই ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। দিনশেষে কোন উইকটে না হারিয়ে স্কোর বোর্ডে ৮৮ রান যোগ করেছেন দুই ওপেনার। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শাহরিয়ার নাফিস; ৭৩ বলের ইনিংসে ৯ চার ও ১ ছ্ক্কায় ৫৮ রান করে অপরাজিত রয়েছেন তিনি। অপর ওপেনার সাদমান ইসলাম ১৮ রানে ক্রিজে রয়েছেন।

মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ৯টায়।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই