কিম্বারলিতে ১০ উইকেটে হার দেখলো বাংলাদেশ। ব্যাট হাতে জোড়া সেঞ্চুরি হাঁকান কুইন্টন ডি কক ও হাশিম আমলা। ডি কক ১৬৬ ও আমলা করেন ১১০ রান।
এর আগে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় সর্বাচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। ২৭৮/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে সফরকারী টাইগাররা। কিম্বারলিতে ইনিংস শেষে ১১০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহটি ছিল ২৫১ রানের। আজ (রোববার) ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহীম। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম শতক। আর ওয়ানডেতে তিনি সেঞ্চুরি পেলেন দুই বছর পর। সর্বশেষ ২০১৫তে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পান তিনি।
এর অগে তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এতে ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৮/৩-এ। ব্যক্তিগত ৬৮ রানে ব্যাট করছিলেন মুশফিক।
দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহিরের বিপক্ষে ক্রিজে কিছুটা অস্বস্তিতে ছিলেন সাকিব। আর বাজে শটে নিজের উইকেট দিলেন তিনি তাহিরকেই। ব্যক্তিগত ২৯ রানে ইমরান তাহিরের বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গেলেন সাকিব। ব্যাটের কানা নিয়ে প্রথম সিপ্টে হাশিম আমলার হাতে ধরা পড়েন তিনি। এতে ২৬তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৬/৩-এ।
ইনিংসের ২২তম ওভারের প্রথম বলে দলীয় ১০০ রানের কোঠায় পৌঁছে বাংলাদেশ।
এর আগে ক্রিজে মানিয়ে উইকেট খোয়ান দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। ব্যক্তিগত ৩১ রানে প্রোটিয়া পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। ততক্ষণে ইমরুল খেলে নেন ৪৩ বল। এতে তিনি হাঁকান চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। আর ১৪ ওবার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬৭/২-এ।
ইমরুল কায়েসের ওপেনিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস। দুজন মিলে ৪৩ রানের জুটি গড়লেও ২৯ বলে ২১ রানেই থেমে যান লিটন। তামিম ইকবালের পরিবর্তে নামা এই ব্যাটসম্যান স্লিপে ক্যাচ তুলে দেন রাবাদার বলে। এর আগে টস জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহীম, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা দল: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ড্যান প্যাটারসন, আন্ডিলে ফেহলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।
এমবি





