এফএ কাপের চতুর্থ রাউন্ডে চতুর্থ বিভাগের দল ক্যামব্রিজ ইউনাইটেডের কাছে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার ক্যামব্রিজের মাঠে গোল স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কোচ ফন গালের শিষ্যরা।

ম্যাচের শুরুতে ফন গালের ৪-৪-২ ফর্মেশনে মনেই হয়েছিল ইউনাইটেড বেশ সতর্ক থেকেই ম্যাচ শুরু করেছে। চারজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার থাকলেও আক্রমণভাগে পায়ের ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন ওয়েইন রুনি। কিন্তু পূর্ব লন্ডনের প্রচন্ড ঠান্ডার রাতে স্বাগতিক দলই প্রথম আক্রমণ শানায়। বিশেষ করে রাইট উইংয়ে রায়ান ডোনাল্ডসন প্রথম থেকেই সকলের দৃষ্টি আকর্ষণ করেন। একের পর এক ক্রস করে তিনি ইউনাইটেডর ডিফেন্ডারদের জন্য বিপদজনক হয়ে উঠেছিলেন।

অন্যদিকে ডান ইউনাইটেডের ফরোয়ার্ডদের হতাশ করা অব্যাহত রেখেছিলেন। অ্যাঞ্জেল ডি মারিয়াকে সেন্ট্রাল মিডফিল্ডে নামিয়ে এনেও কোন ফল পাননি ফন গাল। দূর থেকে কয়েকটি প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন। কিন্তু ডানের জন্য তা কোন বিপদ হয়ে উঠেনি।

দ্বিতীয়ার্ধে ইউনাইটেড কিছুটা আক্রমণের ধার বাড়ায়। পোস্টের বেশ কাছে থেকে আডনান জানুজাইয়ের শট রুখে দেন ডান। এরপর ফ্যালকাওয়ের প্রচেষ্টা রুখে দিয়ে ম্যাচের নায়ক বনে যান ক্যামব্রিজ গোলরক্ষক। ম্যাচ শেষের ২০ মিনিট আগে জেমস উইলসন এবং মারোনে ফেলাইনির স্থানে ফন গাল মাঠে নামান রবিন ফন পার্সি এবং এ্যান্ডার হেরেরাকে। কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি।

জেডআই