ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের দিক দিয়ে চির প্রতিন্দ্বন্দী ভারতকে পিছনে ফেলে টপকে গেলো পাকিস্তান।

গতরাতে শারজাহ-এ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডিএলমেথডে ১১১ রানের ব্যবধানে হারিয়ে ওয়ানডেতে নিজেদের ৪৫৫তম জয় তুলে নেয় পাকিস্তান। ফলে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান। কারণ ওয়ানডেতে ভারতের জয় এখন ৪৫৪টি।

ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ৮৮৪ ম্যাচে অসিদের জয় ৫৪৭টি। ৮৬৪টি ম্যাচে ৪৫৫টি জয় নিয়ে দ্বিতীয়স্থানে পাকিস্তান। ৮৯৯ ম্যাচে ৪৫৪ জয় নিয়ে তৃতীয়স্থানে ভারত। ৩৭৬টি জয় নিয়ে চতুর্থস্থানে ওয়েস্ট ইন্ডিজ। আর ৩৬৫টি জয় নিয়ে পঞ্চমস্থানে শ্রীলংকা।

ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় পাওয়া শীর্ষ পাঁচ দল

দেশ ম্যাচ জয় হার
অস্ট্রেলিয়া ৮৮৪ ৫৪৭ ২৯৬
পাকিস্তান ৮৬৪ ৪৫৫ ৩৮৩
ভারত ৮৯৯ ৪৫৪ ৩৯৯
ওয়েস্ট ইন্ডিজ ৭৪২ ৩৭৬ ৩৩৪
শ্রীলংকা ৭৭৭ ৩৬৫ ৩৭৩।

জারিফ