নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই টি ২০'র জন্য দল অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বৃহস্পতিবার বিসিবির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ফলে নিউজিল্যান্ড সিরিজেও টি২০-তে অভিষেক হচ্ছে না অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।

নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে তিন টি২০'র সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৬ ও ৮ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেষ দুই টি২০'র দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শুভাগত হোম, শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম।

এআই