বাংলাদেশ চাপের মুখে, দর্শকেরা তাই মনমরা। কিন্তু মাশরাফি-নাসির আছে না? তিনি ঠিকই হাসি ফোটালেন মিরপুরে। তার ব্যাটিংয়ে হেসে ওঠল মিরপুর এবং সেইসাথে পুরো বাংলাদেশ।

এর মধ্যেই ৪৪ রান করে ফেলেছেন মাশরাফি। মাত্র ২৫ বলে। তার সাথে আছেন নাসির হোসেনের ২৯ রানের উপর ভর করেই উংল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দেয় বাংলাদেশ। মাশরাফি ২টি চার আর ৩টি ছক্কা হাঁকিয়ে করেন এই রান।

এর আগে বিদায় নিয়েছেন প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস (১১), তামিম ইকবাল (১৪), সাব্বির রহমান (৩), মুশফিকুর রহীম (২২), সাকিব আল হাসান (৩), মাহমুদুল্লা রিয়াদ (৭৫), মোসাদ্দেক হোসেন (২৯) মাশরাফি (৪৪) এবং নাসির ২৯রানে অপরাজিত থাকেন।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল।
দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। মোশাররফ হোসেন রুবেলের পরিবর্তে সেরা একাদশে সুযোগ পেয়েছে নাসির হোসেন। আর প্রথম ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে ইংলিশরা।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড জিতেছিল।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

ইংল্যান্ড দল : মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, বেন ডাকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস।

এসএম