আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে শুক্রবার বিকাল ৪টায় মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আসরে এটি অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। অন্যদিকে, নিউজিল্যান্ডের জন্য এটি দ্বিতীয় ম্যাচ।

ধর্মশালায় চলমান এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৪২ রান। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়িয়েছে ১৪৩ রান।

এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে শুভ সূচনা করেছিল নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া একাদশ : উসমান খাঁজা, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জামপা, নাথান কুল্টার-নিল।

নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গুপ্তিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরে অ্যান্ডারসন, রস টেইলর, গ্রান্ট ইলিয়ট, মিচেল স্যান্টনার, লুক রঞ্চি (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকক্লেনাঘান, ইশ সোধি।

এআইজে