থেকে টেনে তোলেন। তাদের জুটিতে বাংলাদেশ পঞ্চাশ পার করে। সৌম্য সরকার ৪৯ রানের কাছাকাছি গিয়ে আউট হন। এরপর ৪২ রান করে বিদায় নেন নাজমুলও। কিছুক্ষণ পর ২১ রান করা লিটন দাস ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ।

তবে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। ৩২ ওভার শেষে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৪ বলে ২৯ রান। সেই অবস্থান থেকে আর কোনো বিপদ ঘটতে দেননি দুজন।

ম্যাচের ৩৪তম ওভারে নাথান এলিসের একটি বল মিরাজের মাথায় আঘাত হানে। কিছুক্ষণ মাঠে চিকিৎসা নিতে হয় তাঁকে, এমনকি স্ট্রেচারও আনা হয়েছিল। তবে চিকিৎসা শেষে আবার ব্যাটিংয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত হৃদয় ও মিরাজের জুটিতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য অতিক্রম করে টাইগাররা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪২ ওভারে ১৮৭/৮ (ইংলিস ৩৪, লাবুশেন ৫৫*, বার্টলেট ৫২; তাসকিন ৩/৩৩, মুস্তাফিজ ৩/২৭, তানভির ২/৪৫)

বাংলাদশ: (৪১ ওভারে লক্ষ‍্য ১৯২) ৩৫ ওভারে ১৯৫/৫ সৌম‍্য ৪২, শান্ত ৪২, হৃদয় ৪০*; বার্টলেট ১/২৩, মেরেডিথ ১/৫০, জ‍্যাম্পা ১/৪৩)