২০তম বিশ্বকাপের তৃতীয় দিনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ফেভারিট ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইতালি।
এ দিন সব দিক দিয়ে ইংল্যান্ড ইতালির থেকে পিছিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ম্যাচের ৫০ মিনিটে সমতা থেকে এগিয়ে যায় ইতালি। ম্যাচের ৫০ মিনিটে ইতালির এগিয়ে যাওয়ার গোলটি করেন দলের সেরা তারকা মারিও বালোতেল্লি।
ইংল্যান্ডের ভরসা ওয়েইন রুনি বার বার গোল করতে ব্যর্থ হন। এমনকি তার একটি দুর্দান্ত শট গোল পোস্টে লেগে ফিরে যায়।
প্রথমার্ধে খেলার ৩৪ মিনিটে ইতালির পক্ষে ম্যাচের প্রথম গোল আসে ক্লডিও মারসিজিও। তারপর ঠিক তার ৩ মিনিট পর খেলার ৩৭ মিনিটে ইংল্যান্ডের হয়ে ড্যানিয়েল স্টুরিজ গোল করে ম্যাচে সমতা আনেন।
চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও ফেভারিট ইংল্যান্ডের মধ্যাকার ম্যাচে ৩ মিনিটের ব্যবধানে পাল্টাপাল্টি গোলে সমতায় বেশ উত্তেজনা ভর করে।
বাংলাদেশ সময় শনিবার দিনগত ভোর ৪টায় ‘ডি’ গ্রুপের খেলায় ইতালি এবং ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ব্রাজিলিয়ান বিশ্বখ্যাত রেইনফরেস্ট আমাজানের কাছাকাছি অবস্থিত মানাউস স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





