শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অশোভন আচরণ করায় বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে ডেকে পাঠায় বিসিবির শৃঙ্খলা কমিটি। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন তিনি।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় আগামী তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।
তাই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
জরিমানাসহ ৩ ম্যাচে নিষিদ্ধ সাকিব
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অশোভন আচরণ করায় বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় আগামী তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।
শেয়ার কেলেঙ্কারি ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭ বারের মতো পিছিয়ে আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বিদায়ী টেস্ট খেলতে সে বছরের অক্টোবরে দেশে ফিরতে চেয়েও পারেননি তিনি। দুবাই পর্যন্ত এসে ফিরে যেতে হয় নিরাপত্তার শঙ্কায়।
শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের নামে চার্জশিট শিগগির
শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাকিবের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়। এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুর্নীতি মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জুলাই
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছে আদালত।















