অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা মুশফিকুর রহিম।

আজ সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে টিম বাংলাদেশ। শফিউল ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন মুমিনুল হক।

আর খাজা, হ্যাজেলউডের ইনজুরিতে ওজি একাদশে নাম লেখালেন হিলটন কার্টরাইট এবং স্টিভ ওকিফ।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ওকিফ এবং নাথান লায়ন।

এমবি