চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের মাঠ অ্যালিয়ানজ অ্যারিনায় বল দখলের দিক থেকে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের জালে একবারও বল জড়াতে পারেনি তারা। উল্টো চারটি গোল হজম করতে হয়েছে। দুই লেগ মিলে ৫-০ গোলে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। এ জন্য কোচ পেপ গার্দিওলার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে হারের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও খেলার ধরন নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক সফল কোচ বলেছেন, "আমি আমার পথেই চলব"।
চলতি মৌসুমের শুরুতে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন গার্দিওলা। লিগে এখনো অনেক ম্যাচ বাকি থাকলেও বুন্দেসলিগার শিরোপাটি প্রায় নিশ্চিত বেভারিয়ানদের। চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ছিল তারা। কিন্তু টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না।
তবে স্প্যানিশ কোচ গার্দিওলা এসব বিষয় হতাশ নন। পরিবর্তন করতে চান না তার খেলার ধরনও। সাংবাদিকদেরকে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, 'আমার নিজের একটা দর্শন আছে। হামবার্গ, স্টাটগার্টের বিপক্ষে ও ডিএফবি পোকালের ফাইনালে, এমনকি পরবর্তী বছরও আমার দর্শন ব্যবহার করব।"
তিনি আরো বলেন, "জার্মানির খেলার সংস্কৃতি পরিবর্তন করতে আমি আসিনি। খেলার বিষয় আমার নিজের একটা ধরন আছে। অন্য একজন কোচের ধরন আমি খেলোয়াড়দেরকে শিখাতে পারি না। তাই আমার ধরনের সঙ্গে খাপ খেতে খেলোয়াড়দের আরো সময় লাগবে।"
শুধু বায়ার্ন মিউনিখের মতো করে না খেলানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, "আমি বায়ার্ন কোচ হতে পারি না। যদি আমাকে এটা হতে বলা হয়, তাহলে আমি তাতে রাজি হব না। সেটা ক্লাব ও মেধাবী খেলোয়াড়দের জন্য ভালো ফল বয়ে আনবে না। যদি আমি ঠিক পথে না থাকতাম তাহলে আমাকে তাদের বিশ্বাস করা ঠিক ছিল না।"
ঢাকা,২ মে (টাইমনিউজবিডি) //জেডআই