গত এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। এবার বাংলাদেশের প্রথম দুই ম্যাচে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। তাকে ছাড়া ওপেনার তামিম ইকবালও নেই দলে। তবুও দলকে নিয়ে আশার আলো দেখছেন তিনি। এশিয়া কাপ শুরু হওয়ার এক দিন আগে সোমবার সন্ধ্যায় দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই ফুটে উঠেছে সাকিবের ভাষায়।
প্রশ্ন: দু’বছর পর আবার একটা এশিয়া কাপ। জায়গা একই, বাংলাদেশ। গত টুর্নামেন্ট তো আপনাদের কাছে এখনও সুখস্মৃতি।
সাকিব: হ্যাঁ। গত এশিয়া কাপ আমাদের জন্য খুব ভাল গিয়েছিল। পাকিস্তানের কাছে ফাইনালটা অল্পের জন্য হেরে গিয়েছিলাম। দু’রানে। ভাবলে এখনও আফসোস হয়। কিন্তু টুর্নামেন্টের বাকি দুই হেভিওয়েট ভারত এবং শ্রীলঙ্কা, দু’টো টিমকেই আমরা হারিয়েছিলাম।
প্র: কিন্তু এ বার তো পরিস্থিতিটা আলাদা।
সাকিব: কী রকম?
প্র: এ বার আপনাদের টিমকে খুব ভাল কেউ তেমন বলছে না। অনেকেই বলছে, গত বারের চেয়ে এ বারের টিমটা একটু দুর্বল। তামিম ইকবাল নেই। মাহমুদুল্লাহ নেই। আপনি নিজে নির্বাসনের জন্য প্রথম দু’টো ম্যাচে নেই। বাংলাদেশকে টানবে কে?
সাকিব: জানি, নেই। কিন্তু আমাদের টিমে এবার প্রচুর তরুণ ক্রিকেটার আছে। তবে তামিমের না থাকাটা ভাইটাল। বাংলাদেশকে ও অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু যারা আছে, তারা জানে গুরুত্বপূর্ণ ম্যাচে কী ভাবে নিজেদের সেরা পারফরম্যান্সটা করতে হয়। বাংলাদেশ কিন্তু সেরা ক্রিকেটটাই খেলবে।
প্র: কিন্তু গত বারের ম্যান অব দ্য টুর্নামেন্ট যিনি, সেই সাকিব আল হাসান নির্বাসনের জন্য প্রথম দু’টো ম্যাচে নেই। আক্ষেপ হচ্ছে না?
সাকিব: যদি ব্যক্তিগত দিক থেকে জিজ্ঞেস করেন, হচ্ছে। হতাশ লাগছে প্রথম দু’টো ম্যাচ নামতে পারব না ভেবে। কিন্তু টিমের দিক থেকে দেখলে, আমার জায়গায় একটা নতুন ছেলে খেলবে। সে-ও ভাল করতে পারে।
প্র: আপনাদের প্রথম ম্যাচটাই তো আবার ভারতের সঙ্গে।
সাকিব: হ্যাঁ। গত বার তো ভারতকে আমরা হারিয়েছিলাম। ঠিকঠাক খেললে, এ বারও সেটা অসম্ভব কিছু নয়।
প্র: গত বার এশিয়া কাপে ভারতকে হারানোর রাতটা মনে আছে? ওই ম্যাচটা হারাতেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে গিয়েছিল টিম ইন্ডিয়ার।
সাকিব: নিশ্চয়ই। ওই ম্যাচটা আমাদের জন্য খুব ভাইটাল ছিল। তা ছাড়া ম্যাচটা ঐতিহাসিক হয়ে যায় কারণ, ওই ম্যাচে শচিন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটা হয়। সে দিন টিম হোটেলে ফেরার পর অনেক রাত পর্যন্ত সেলিব্রেশন চলেছিল। ড্রেসিংরুমেও একচোট হয়েছিল। সূত্র: আনন্দবাজার পত্রিকা
খেলা
সাকিব আল হাসানের সাক্ষাৎকার
গত এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। এবার বাংলাদেশের প্রথম দুই ম্যাচে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। তাকে ছাড়া ওপেনার তামিম ইকবালও নেই দলে। তবুও দলকে নিয়ে আশার আলো





