প্রথম টেস্টের চতুর্থ দিনে, চাপের মধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। মাউন্ট মঙ্গানুইর বে-ওভালে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড।

দলীয় ২৯ রানে ১৪ করা টম ল্যাথামকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। দলীয় ৬৩ রানে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকে পেসে পরাজিত করেন ইবাদত হোসেন।

এর আগে, আগের দিনের ৬ উইকেটে ৪০১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে, প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। মিরাজ ৪৭ ও ইয়াসির রাব্বি করেন ২৬ রান।

এবিএস