আইপিএল-এর অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুতেই উইকেট পেয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেয় কলকাতা। পঞ্চম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক গম্ভীর। প্রথম ওভারেই নিজের নামের মর্যাদা রাখলেন এই তারকা। ওভারের শেষ বলে আদিত্য তারেকে বিদায় করে দেন তিনি। সাকিবের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ আউট হন সাত রান করা আদিত্য।
এছাড়া প্রথম উইকেট পাওয়া মর্নে মরকেল মোট দুটি উইকেট শিকার করেন।
এই রিপোর্ট লেখাম পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মোট ৩৭ রান সংগ্রহ করে মুম্বাই।
নাইট রাইডার্স একাদশ: গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, মানিশ পান্ডে, সুরেকুমার যাদব, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, পিযুশ চাওলা, সুনীল নারাইন, উমেশ যাদব ও মর্নে মরকেল।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, অ্যারোন ফিঞ্চ, আমবাতি রাইদু, অদিত্য তারে, কোরি অ্যান্ডারসন, কিরন পোলার্ড, হরভজন সিং, লাসিত মালিঙ্গা, বিনয় কুমার, বুমরা ও ওঝা।
জেডআই





