ভারতের বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স করে অভিষেক সিরিজেই শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান।
বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুটি উইকেট শিকার করেন মুস্তাফিজ। আগের দুই ম্যাচের ১১ উইকেটসহ মোট ১৩টি উইকেট পাওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি।
ওয়ানডেতে প্রথম কোনো বোলার হিসেবে অভিষেকের দুই ওয়ানডেতে ১১ উইকেট শিকারের একমাত্র রেকর্ডও মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই পাঁচ উইকেট বা এর বেশি উইকেট শিকারের রেকর্ডেও বাগ বসিয়েছেন এই বাঁ-হাতি বোলার।
মুস্তাফিজের কৃতিত্বে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ফলে মুস্তাফিজের হাতেই তুলে দেয়া হয় সিরিজ সেরার পুরস্কার।
জেডআই





