নতুন করে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার দলপতি সাকিব আল হাসান।

বরিশালের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করতে আসেন শামসুর রহমান এবং দিলশান মুনাবেরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় এই ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাতটায়। দিনের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।

গতবার সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে আর মুশফিক ছিলেন সিলেট সুপারস্টারসে। এবার দল পাল্টে তারকা সমৃদ্ধ ঢাকায় নাম লেখান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আর মুশফিক নাম লেখান বরিশালে।

বরিশাল বুলস: মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান, আল-আমিন হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, দিলশান মুনাবেরা, রায়াদ এমরিত, ডেভিড মালন, থিসারা পেরেরা, মনির হোসেন।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাঞ্জামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, মোহাম্মদ শহীদ।

এমই