উরুগুয়ের তারকা এডিসন কাভানির জোড়া গোলে লিগ ওয়ানের চলতি মৌসুমে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

রোববার রাতে স্বাগতিক মোনাকোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিসএজি। এই জয়ের ফলে লিগে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছে দলটি।

ম্যাচটিতে অভিষেক হয়েছে আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার। অভিষেকে গোল করতে না পারলেও স্বদেশী সতীর্থ লাভেজ্জিকে দিয়ে গোল করাতে অবদান রেখেছেন এই মিডফিল্ডার।

এদিকে ইনজুরি থেকে ফিরে এসেছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় ইব্রাহিমোভিচ। তবে গোলে দেখা পাননি।

প্রথমার্ধে কেউই গোল করতে না পারলেও বিরতির পর ১৪তম মিনিটে কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। আর ৭৩ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান।

৮৩ মিনিটে শেষ গোলটি করেন লাভেজ্জি। এই গোলের সুবাদে ৩-০ গোলের জয় নিয়ে মোনাকোর মাঠ থেকে বিদায় নেয় সফরকারীরা।

জেডআই