কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।মেসির এমন সিদ্ধান্তে হতবাগ আর্জেন্টাইনরা।বিস্মিত ফুটবল বিশ্বও।

মেসির সতীর্থ ও আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো মনে করেন অবসর ভেঙ্গে ফের আর্ন্তজাতিক ফুটবলে ফিরবেন মেসি।

তিনি বলেন,‘ সিদ্ধান্তটা ভেবে চিন্তে নেননি মেসি।এটা ছিল উত্তেজক অবস্থায় নেওয়া সিদ্ধান্ত। ফাইনালে হেরে আমরা সবাই ভীসন হতাশ ছিলাম। কারণ আমরা কাপ জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছি।’

মেসি ছাড়া আর্জেন্টিনা দল যেন চিন্তাই করা যায় না এই মুহুর্তে। সেটাই বললেন রোমেরো,‘ অন্য সবার মতো আমিও মেসি ছাড়া আর্জেন্টিনা দল চিন্তা করতে পারিনি। আমি আশাবাদী তিনি সিদ্ধান্তটা পাল্টাবেন।’

রবিবার সকালে নিউজিার্সিতে কোপা আমেরিকার ফাইনালে চিলের কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ১২০ মিনিটের খেলা গোলশূণ্য ড হয়েছিল।

এসএম