মঙ্গলবার (১৫ মার্চ) ১১ ক্লাব নিয়ে পর্দা উঠেছে জমজমাট এই আসরের।

মিরপুরে আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ ও টাইটেল স্পন্সর ওয়ালটনের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মিলটন আহমেদ। সঙ্গে ছিলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেক হোসেন এবং রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক মার্শাল আইয়ুব। এসময় তারা বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আসরের প্রথম দিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড টস হেরে ব্যাটিং করছে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট লিমিটেডের বিপক্ষে।

অপরদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব টস হেরে ব্যাটিং করছে দীর্ঘ ১৩ বছর পর প্রিমিয়ার লিগে উঠে আসা সিটি ক্লাবের বিপক্ষে। এছাড়া ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ব্যাটিং করছে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।

প্রসঙ্গত, টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে আয়োজক সিসিডিএম। খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর এবং বিকেএসপির দুই মাঠে।

এইচএন