চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন মুশফিক ও নাসির হোসেন। তবে দিনের অষ্টম ওভারে ন্যাথান লিওনের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন টেস্ট দলপতি।

মুশফিকের আউটের পর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৯৩ রান।

মিরাজ ৬*, তাইজুল*।

৪৫ রান করে ফিরে গেলেন নাসির হোসেন।

মুশফিক ও নাসির প্রথমদিন শেষ করেছিল ২৫৩ রানে। তারপর সকালটা বেশ দেখে শুনেই খেলছিলেন। লিওন দিনের অষ্টম ওভারের দ্বিতীয় বলেই পরাস্ত করেন মুশফিককে।

একটু ভেতরে ঢোকা বল সামনে পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন অধিনায়ক। ঠিক মতো পারেননি, বল তার ব্যাটের কানায় লেগে ড্রপ খেয়ে স্টাম্পে লাগে।

মুশফিকের উইকেট তুলে নিয়ে লিওন এই ইনিংসে ব্যক্তিগত ষষ্ঠ উইকেট তুলে নেন। এই ছয় উইকেটের মধ্যে প্রথম চারটিই তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ব্যাটসম্যানদের। আর সাব্বিরকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন।

এখন সবাই তাকিয়ে গতকাল টেস্টে এক হাজার রান পূর্ণ করা নাসির হোসেন ও মিরাজের দিকে। তারা কতটা এগিয়ে নিতে পারেন বাংলাদেশের ইনিংসটিকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ওকিফ এবং নাথান লায়ন।

এমবি