দারুণ খেলতে থাকা হাশিম আমরার স্বপ্ন ভেঙে দিলেন সাইফুদ্দিন। সেঞ্চুরি হলো না আমরার। ৫১ বলে ৮৫ রান করে ফেরেন ওপেনার আমলা।
দলের রান ১৬.৩ ওভারে ১৫৭/৪। ক্রিজে সেই বেহারডিন যোগ দিলেন ২২ বলে ৪৭ রান করা মিলারের সঙ্গে।
ডি ভিলিয়ার্স আউট
সাইফুদ্দিনের বলে বিদায় নিলেন এবি ডি ভিলিয়ার্স। ১০ ওভার শেষে দক্ষিণ বআফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান।
এটি সাইফুদ্দিনের দ্বিতীয় টি-২০ উইকেট। হাশিম আমলা ৩৪ বলে ৫২ রান করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শুরুতে দুই শিকার সাকিবের
২.২ ওভারে ২৩ রান তুলে নিয়ে টাইগারদের চাপে রেখেছিল দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি। তবে বল হাতে এ জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ২.৩তম ওভারে ওপেনার মাংগালিসো মোসেলেকে সাজঘরে ফেরান সাকিব। আর ৪.৫তম ওভারে দলীয় ৩৭ রানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিিিনর উইকেট ভেঙে দেন বাংলাদেশের এ বিশ্বসেরা অলরাউন্ডার। দুটিই ছিল সরাসরি বোল্ড।
টস জিতে ফিল্ডিং নিলো বাংলাদেশ
শেষ টি-২০তে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ। স্থানীয় সময় দুপুর ২টায় আর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় পচেফস্ট্রুমে টস হয়ে গেল। খেলা শুরু হবে সাড়ে ছয়টায়। বাংলাদেশ দলে প্রত্যাশিত এক পরিবর্তন হয়েছে। পেসার শফিউল ইসলামের পরিবর্তে দলে নেয়া হয়েছে লিটন দাসকে।
সাকিব বলেন, আমার মনে হয় না এখানে বোলারদের জন্য খুব বেশি কিছু আছে। স্বাগতিক দলের অধিনায়ক জে পি ডুমিনি বলেন, তিনিও টসে জিতলে বোলিং নিতেন। তাদের দলে দুটি পরিবর্তন। ডি ককের জায়গায় মোসেলে আর প্রিটোরিয়াস এসেছেন প্যাটারসনের জায়গায়। প্রথম টি-২০তে বাংলাদেশ দল ২০ রানে হারে।
বাংলাদেশ দল: ১. ইমরুল কায়েস, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান, ৪. সাকিব আল হাসান, ৫. মুশফিকুর রহিম, ৬. মাহমুদউল্লাহ রিয়াদ, ৭. লিটন কুমার দাস, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. মোহাম্মদ সাইফুদ্দিন, ১০. তাসকিন আহমেদ, ১১. রুবেল হোসেন।
এমবি





