জিম্বাবুয়ের ১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। ক্রিজে আছেন সৌম্য সরকার (১১) ও মাহমুদুল্লাহ (০)।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের ঝড়ে মাত্র ৩০ ওভারে ১২৮ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে পানিয়ানগারার শিকারে পরিণত হন শিকারে পরিণত হন তামিম। ১০ রান করে মিরির হাতে ক্যাচ আউট হন এই ওপেনার। এরপর চাতারার বলে মাসাকাদজার তালুবন্দী হন ৮ রান করা এনামুল হক।

জেডআই