ভারতকে সিরিজ হারানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ। সাকিব ও সাব্বির ব্যাট হাতে মাঠে ঝড় তুলছেন। ভারতের খেলোয়াড়দের চোখে-মুখে পরাজয়ের ছাপ। ঠিক সেই মুহুর্তে ড্রেসিং রুমে আনন্দে উল্লাসিত টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেশ কয়েকবার দু'হাত জোর করলেন। আর একা একা হাসলেন।

টাইগার নেতা ক্ষমা চাইলেন; নাকি কাউকে নমস্কার জানালেন- সেটা স্পষ্ট নয়। তবে তিনি যে দলের আনন্দে কিছু একটা বুঝিয়েছেন, টেলিভিশনের পর্দায় সেটা স্পষ্ট দেখা গেছে। আর তার এমন ভঙ্গিমা দেখে অনেক দর্শকের মনে প্রশ্ন, মাশরাফি কি অতিথি ভারতকে হারিয়ে হাসিমাখা মুখে তাদের কাছেই ক্ষমা চাইলেন!

ক্ষমা চাইতেও পারেন। কারণ উনি তো মাশরাফি। হয়তো নিজ গুণে ভারতকে একটু ভিন্ন আতিথেয়তার সঙ্গে ভদ্রতা দেখালেন।

জেডআই