শ্রীলঙ্কা সফরে ওপেনিং ব্যাটসম্যান নির্ধারণ কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলে ওপেনার তামিম ইকবাল।
বিগত কয়েক বছর ধরে তামিমের সঙ্গী হয়ে খেলেছে এনামুল, নাফিস, ইমরুল ,জুনায়েদ সিদ্দীকসহ বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু দলে তামিম ছাড়া আর কেউ স্থায়ী হতে পারেনি।
এই সফরে তামিমের সঙ্গে দলে থাকছে ইমরুল-নাফিস। সঙ্গে দ্বিতীয়বার টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন শামসুর রহমান শুভ। ২৭ জানুয়ারি তামিমের সঙ্গী হতে যাচ্ছেন কে এখনো সে বিষয়ে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তামিমও তার স্থায়ী সঙ্গী নিয়ে সমস্যায় আছে।
‘টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ন পজিশন হলো ওপেনিং’ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে এমন মন্তব্য করেন তামিম।
সফর সম্পর্কে তিনি বলেন, শ্রীলঙ্কা সফরে আমাদের দলের ওপেনিং ব্যাটসম্যান নির্ধারণ করা কঠিন হবে। ওপেনিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ। টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন হলো ওপেনিং পজিশন। ১২০ ওভার ফিল্ডিং করে দশ মিনিটের মধ্যে ব্যাটিং নেমে ব্যটিং করাটা খুব দু:সাধ্য ।
তিনি আরো বলেন, ইমরুল অনেকদিন পর দলে ফিরলো, এক্ষেত্রে ওকে ভালো খেলার সুযোগ দিতে হবে। শুধু ইমরুলকে না যারা নতুন তাদেরকে সুযোগ দিতে হবে ।বিশেষ করে শামসুর রহমান এবং এনামুল হক বিজয়কে ।
বিজয় ওয়ানডে ক্রিকেটে ভালো খেলেছে। যদিও টেস্টে এখনো ভালো কিছু দেখাতে পারেনি। আমি নিশ্চিত বিজয় ভালো খেলার যোগ্যতা রাখে। ওপেনিং পজিশনে যারা সফল হয় তাদের নামও অনেক বেশি ছড়ায়। যারা নতুন আসে আমার কাছে মনে হয় তাদের সময় দেওয়া হলে তারা ভালো করবে। তবে টেস্ট স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল।
তিনি বলেন, শ্রীলঙ্কা দল জানে আমাদেরকে হারাতে হলে তাদেরকে বেস্ট ক্রিকেট খেলতে হবে। আমরাও জানি তাদের বিপক্ষে জিততে হলে আমাদেরকেও আমাদের সেরা খেলাটা খেলতে হবে।
সহ-অধিনায়কের পদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সহ-অধিনায়কের ব্যাপারে আমি কিছুই জানি না। আমাকে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি। আমাকে যেহেতু অফিসিয়ালি কিছু জানানো হয়নি এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।
[b]ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এএস[/b]
খেলা
শ্রীলঙ্কা সফরে ওপেনিং ব্যাটসম্যান নির্ধারণ কঠিন
শ্রীলঙ্কা সফরে ওপেনিং ব্যাটসম্যান নির্ধারণ কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলে ওপেনার তামিম ইকবাল। বিগত কয়েক বছর





