প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ জয়ের দারুণ সুযোগ পায় টাইগাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় ম্যাচ হেরে সমতা দিয়ে সিরিজ শেষ করলো টাইগাররা।

শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে লংকানদের কাছে ৭০ রানের বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বাহিনী।

লংকানদের দেয়া ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে মাত্র ২১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

লংকা ইনিংস : উপুল থারাঙ্গা (৩৫), দানুস্কা গুনাথিলাকা (৩৪), কুশল মেন্ডিস(৫৪), দিনেশ চান্দিমাল (২১), আসিলা গুনারত্নে (৩৪), মিলিন্দা সিরিবর্ধনে (১২), থিসারা পেরেরা (৫২), দিলরুয়ান পেরেরা (১৫),মাশরাফি ৩/৬৫, মোস্তাফিজ ২/৫৫, মেহেদী ১/৪৯, তাসকিন ১/৫০

বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল (৪), সৌম্য সরকার (৩৮), সাব্বির রহমান (০), মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (৫৪), মাহমুদুল্লাহ (৭), মোসাদ্দেক হোসেন (৯), মেহেদী হাসান মিরাজ (৫১), মাশরাফি মর্তুজা (১৬), তাসকিন আহমেদ (১৪)ও মোস্তাফিজুর রহমান(১০),কুলাসেকারা ৪/৩৭, লাকমাল ২/৩৮, পেরেরা ২/৪৭,প্রসন্ন ২/৩৩ উইকেট পানঠ।

ম্যান অব দ্যা ম্যাচ পেরেরা
ম্যান অব দ্যা সিরিজ কুশাল ম্যান্ডিস
হিরো অব দ্যা সিরিজ তামিম

টাইমনিউজ.নেট/মাহমুদ