সোমবার (১৯ জুন) রাতে দুজনের পদত্যাগের কথা নিশ্চিত করেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাফুফেসূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে গত ৫ জুন পদত্যাগপত্র জমা দিয়েছেন আবু হোসেন এবং মিজানুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত ১৫ জুন।

বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ইস্যুতে তদন্ত চলছে বাফুফেতে। বাফুফের তদন্ত শেষ হওয়ার আগেই ফেডারেশনের বেতনভুক্ত প্রভাবশালী এই দুই কর্মকর্তা পদত্যাগ করলেন।

ফিফা বাফুফের যে অনিয়মগুলো খুঁজে পেয়েছে, তার সঙ্গে বাফুফের এই কর্মকর্তার সম্পৃক্ততা আছে বলে আগে থেকেই আলোচনা ছিল।

এন