বুধবার (৮ অক্টোবর) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের কর্মকর্তাদের নতুন দায়িত্বপ্রাপ্তির খবর জানায়। এর কিছুক্ষণ পর বাফুফেও আনুষ্ঠানিকভাবে তাবিথ আউয়াল ও মাহফুজা কিরণের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে।

তাবিথ আউয়াল ফিফার যে কমিটিতে যোগ দিয়েছেন, সেটি বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তর বিষয়ে কাজ করে থাকে। এই কমিটির চেয়ারম্যান আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন এবং সহ-সভাপতি (ডেপুটি চেয়ারম্যান) ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।

তাবিথ আউয়ালের পাশাপাশি কমিটিতে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা রয়েছেন।

অন্যদিকে মাহফুজা আক্তার কিরণের সঙ্গে ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটিতে আছেন ইয়েমেন, কঙ্গো, উত্তর কোরিয়া, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা, মার্কিন সামোয়া, গ্রেনাডা, লাটভিয়া এবং আরও কয়েকটি দেশের প্রতিনিধি।

এনএইচ