ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দল থেকে ছিটকে পড়েছেন পেসার রুবেল হোসাইন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আবুল হাসান।
আগামী ৬ মে থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচটি। এ জন্য গত সোমবার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুলনা টেস্টের দলটিই অপরিবর্তিত রাখা হয়েছি। সেখান থেকে চোট কেড়ে নিল রুবেলকে।
খুলনা টেস্টের তৃতীয় দিনে বোলিং করার সময় পায়ের পেশীতে টান লেগেছিল রুবেলের। যে কারণে চতুর্থদিনের শুরুতে বোলিং করতে পারেননি তিনি। পেশীতে ব্যথা না কমায় শেষ মুহূর্তে রুবেলকে ঢাকা টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘রুবেলের রিপ্লেসম্যান্ট হিসেবে এরই মধ্যে আমরা একজনকে নির্বাচন করেছি।"
জেডআই





