বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

শুক্রবার অ্যাডিলেড ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।

এই ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে।

২০১১ সাল থেকে অ্যাডিলেডে ছয়টি ওয়ানডে খেলে ৪টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। জিতেছে বাকি দুই ম্যাচে।

পাকিস্তান দল : মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলী ও এহসান আদিল।

অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন, জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।

বিশ্বকাপে এর আগে আটবার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। জয়ের পাল্লা অবশ্য স্থির রয়েছে। আট ম্যাচের চারটিতে জিতেছে পাকিস্তান। বাকি চারটিতে জিতেছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১১ বিশ্বকাপে কলম্বোতে মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে অবশ্য জিতেছিল পাকিস্তান।

কেএইচ