ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে মাঠে নেমেছে মেসিরা। এই লড়াইয়ে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচে দুর্দান্ত একটি গোল করে আর্জেন্টিনা। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয়া হয়। এর আগে শিরোপা নির্ধারণী এই ম্যাচে নিশ্চিত গোল করার সুযোগ মিস করেছেন গঞ্জালো হিগুয়াইন।

খেলার ২০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি হিগুয়াইন। এর আগে মেসিও দুর্দান্ত দুটি আক্রমণ করেছেন। কিন্তু কিন্তু তার পাস দেয়া বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দিতে পারেননি কেউই।

২৯ মিনিটে জার্মানির জালে বল জড়িয়ে দেয় আর্জেন্টিনা। কিন্তু হিগুয়াইনের অফ সাইড ধরেন লাইন্সম্যান।

তবে বল দখলের দিকে জার্মানিই এগিয়ে আছে।

আজ রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মারকানায় শুরু হয়েছে এই দুই দলের লড়াই।

আর্জেন্টিনা একাদশ

সার্জিও রোমেরো (গোলরক্ষক), মার্টিন ডেমিচেলিস, এজেকুয়েল গ্যারে, পাবলো জাবালেতা, মার্কোস রোহো, হাভিয়ের মাসচেরানো, এনজো পেরেজ, লুকাস বিগলিয়া, লিওনেল মেসি, এজেকুয়েল লাভেজ্জি ও গঞ্জালো হিগুয়েন।

কোচ: আলেসান্দ্রো সাবেলা

জার্মানি একাদশ

ম্যানুয়েল ন্যয়ার (গোলরক্ষক), বেনেডিক্ট হাওয়েডস, ম্যাট হামেলস, ফিলিপ লাম, জেরোমি বোয়াটেং, সামি খেদিরা, বাস্তিয়ান শোয়েন্সটেইগার, টুনি ক্রুস, মেসুত ওজিল, থমাস মুলার ও মিরোস্লাভ ক্লোসা।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই