বিপিএলের চলতি আসরে প্রথম দেখায় রংপুর রাইডার্সকে ৭৮ রানে হারায় ঢাকা ডায়নামাইটস। আজ বুধবার আবার মুখোমুখি হয় দল দুটি।
প্রথম দেখায় রংপুরকে নেতৃত্ব দিয়েছিলেন নাঈম ইসলাম। আজ অবশ্য রংপুরকে নেতৃত্ব দিয়েছেন আরাফাত সানী। ম্যাচ ভিন্ন, অধিনায়কও ভিন্ন। কেবল ফলটা অভিন্ন। আজও হেরেছে রংপুর রাইডার্স। হারের ব্যবধানটা কেবল কমেছে। এবার তারা হেরেছে ৪২ রানের ব্যবধানে।
এ জয়ের ফলে ১০ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ১০ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স রয়েছে পঞ্চম স্থানে।
দুপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মেহেদী মারুফ ও এভিন লুইসের ঝোড়ে ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করে ঢাকা। জিততে হলে এ রান তাড়া করতে হবে রংপুর রাইডার্সকে।
আগে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই ১০৩ রান (৯.৫ ওভার) তোলেন মেহেদী মারুফ ও এভিন লুইস। বিপিএলে ঢাকার হয়ে প্রথম ম্যাচেই নিজের জাত চেনান লুইস। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ায় এবার বিপিএলে দেরিতে যোগ দেন ক্যারিবীয় এ তারকা। কুমার সাঙ্গাকারার পরিবর্তে সুযোগ পেয়ে মাত্র ৩৪ বলে তিন চার ও আট ছক্কায় ৭৫ রানের ‘বিস্ফোরক’ইনিংস খেলেন তিনি।
উদ্বোধনী জুটিতে ১০৩ রানের জুটিতে দলীয় সংগ্রহ দু’শো ছাড়িয়ে যাওয়ার প্রত্যায়ে ছিল ঢাকা ডায়নামাইটসের ভক্তরা। কিন্তু এই জুটিরে পতনের পর সেভাবে রানের চাকা সচল রাখতে পারেনি ঢাকা।
দলের সেরা বোলাররা যখন নিয়মিত মার খাচ্ছিলেন তখনই নিয়মিত না হলেও দশম ওভারে মারুফকে (৩১ বলে ৪০) ফিরিয়ে রংপুর শিবিরে স্বস্তি এনে দেন সৌম্য সরকার। পরের ওভারেই জিয়াউর রহমানের বলে সৌম্যর হাতে ধরা পড়েন সেকুজে প্রসন্ন (১)। আর এক ওভার বিরতিতে আবারো বোলিংয়ে এসে ‘বিধ্বংসী’লুইসকে সাজঘরে পাঠান সৌম্য।
এরপর ব্যাট করতে নেমে ঢাকার হয়ে সাকিব ২৯, ব্রাভো ১৬ ও মোসাদ্দেক হোসেন ১৪ রানে আউট হন।
বল হাতে রংপুরের হয়ে রুবেল হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট নেন সৌম্য সরকার ও জিয়াউর রহমান।
মিরপুর শেরে-ই বাংলায় রংপুর ও ঢাকার মধ্যকার ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়। ৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে ৯ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রংপুর রাইডার্স। আজ ঢাকার বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে উন্নতি করতে পারবে সৌম্য-আফ্রিদি-সোহাগ গাজীরা।
প্রথম দেখায় রংপুর রাইডার্সকে ৭৮ রানের ব্যবধানে হারিয়েছিল ঢাকা। আজ ঢাকাকে হারাতে পারলে প্রতিশোধ নিতে পারবে রংপুর।
এআই





