চট্টগ্রামের লালদিঘি মাঠে শতবছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় নানান বয়সী বলীর লড়াই মুগ্ধ করেছে অগনিত দর্শকদের। পেশিশক্তির মোহনীয় ও অনুপম প্রদর্শনী দেখিয়ে ১১তম বারের মতো জব্বারের বলী খেলায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলী।
মাত্র ৩০ সেকেণ্ডের লড়াইয়ে রামুর দিদার বলি তার প্রতিপক্ষ নারায়ণগঞ্জের হাবিবুল বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া এবারের এই প্রতিযোগিতায় দিদার বলীর সাথে হেরে দ্বিতীয় হন নারায়লগঞ্জের হাবিবুল রহমান। । আর তৃতীয় হন রাঙ্গুনিয়ার ইউসুফ বলী। কুতুবদিয়ার সিকদার বলী চতুর্থ স্থান অধিকার করেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398433885.jpg[/img]
বিকাল ৩টার পর বলী খেলার উদ্বোধন করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি সিএমপি সহকারী কমিশনার বনজ কুমার মজুমদার, সিজেকেএস সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক আ জ ম নাছির উদ্দিন ও বাংলালিংক এর রিজিওনাল হেড মো: ফরহাদ হোসেন, লে. কর্ণেল মিফতা উদ্দিন আহমেদ মেলা কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ছিলেন।
আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারী জানান, এ বছর বলী খেলায় অংশ নেয়ার জন্য ১০৩ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছিলেন। জব্বারের বলী খেলাকে ঘিরে লালদিঘি ময়দান ও আশপাশের প্রায় এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা।
আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মৈলা কমিটির উদ্যোগে আয়োজিত বলী খেলা এ বছর ১০৫তম বছরে পদার্পণ করছে।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুব সমাজকে সংগঠিত করার জন্য এ বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার। এর পর থেকে প্রতিবছরই লালদীঘিতে এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
জয়ের মুকুট রামুর দিদার বলীর
চট্টগ্রামের লালদিঘি মাঠে শতবছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় নানান বয়সী বলীর লড়াই মুগ্ধ করেছে অগনিত দর্শকদের। পেশিশক্তির মোহনীয় ও অনুপম প্রদর্শনী দেখিয়ে ১১তম বারের মতো জব্বারের বলী খেলায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন দিদার বলী।





