আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে ডাবলিনে প্রথম ম্যাচে টসে জয়লাভ করেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান।  তামিম ইকবাল ২৫ এবং মুশফিকুর রহিম ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

ব্যাট হাতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। তিনি ৫ রান করে পিটার চেজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরের ওভারেই সাব্বিরকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন চেজ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা সাব্বির।

নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড দল :  পল স্টার্লিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), নীল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), অ্যান্ড্রু বালবিরনি, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ ও পিটার চেস।

এমবি