ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে শুরু হয় বাংলাদেশের সুপার টেনের মিশন। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার আবারও মাঠে নামছে মুশফিকুর রহিমের দল। এবার প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ভারত। সেইসঙ্গে সেমিফাইনালের পথটাও সহজ করে রেখেছে মহেন্দ্র সিং ধোনির ভারত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারায় তারা।
এশিয়া কাপে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হারের স্বাদ নিলেও ধোনীকে পেয়ে পুরোপুরি পাল্টে গেছে ভারত। বোলিং ও ব্যাটিং দুটি বিভাগেই ধোনী বাহিনী স্বরূপে। অন্যদিকে বাংলাদেশ টানা দুই হারে বিধ্বস্ত হয়ে আছে। এক সাকিব ছাড়া দলে কেউ পারফরমেন্স করতে পারছে না।
আগামীকালের ম্যাচকে সামনে রেখে দুই দলই বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে। দুই দল এর আগে মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয় এসেছিল ভারতের পক্ষেই। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। আগে ব্যাটিং করে ভারত বাংলাদেশের সামনে ১৮১ রানে বিশাল সংগ্রহ এনে দেয়। জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি।
ঘরের মাঠে বাংলাদেশের খেলা। চিরচেনা উইকেটের পাশাপাশি স্বাগতিক দর্শক সব কিছুই বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ কি করতে পারে সেটা নিয়ে কারও কোন প্রশ্ন নেই। তবে জয়ের ধারায় না থাকা বাংলাদেশের জন্যে জয়টাই এখন কঠিন চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষেও কাল সে পরীক্ষারই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে শুরু হয় বাংলাদেশের সুপার টেনের মিশন। নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার আবারও মাঠে নামছে মুশফিকুর রহিমের দল। এবার প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে





