ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সময়সূচি ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শ্রীলঙ্কা সফরে কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে না ভারত। ৩ আগস্ট কলম্বোয় পা রাখবে ভারতের টেস্ট দলটি। ৬ আগস্ট থেকে শুরু হওয়া তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে টিম ইন্ডিয়া।

এরপর ১২-১৬ আগস্ট প্রথম টেস্ট, ২০-১৪ আগস্ট দ্বিতীয় ও ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত।

পরের বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

এআই/ এআর