ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ২৭০ রান। তাই টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ২৭১ রান।

নিউজিল্যান্ডের হয়ে টম ল্যাথাম (৮৪), রস টেইলর (৬০) ও নিল ব্রুম (৬৩) রান সংগ্রহ করেছেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষে মাশরাফি, নাসির ও সাকিব ২ টি করে এবং মুস্তাফিজ ও রুবেল ১ টি করে উইকেট লাভ করেছেন। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই নিউজিল্যান্ড ওপেনার লুক রঞ্চিকে তুলে নেয় টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রঞ্চি আউট হওয়ার আগে ২ রান সংগ্রহ করেন। তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ ওভারে ১ উইকেটে ২৩ রান।

এরপরই কাউন্টার অ্যাটাক শুরু করেন ল্যাথাম ও ব্রুম। শুরুর আঘাত সামলে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন তারা। বাংলাদেশ বোলারদের হতাশ করে ১৯ ওভারেই তুলে নেন ১০৪ রান।

এরপর নাসিরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিল ব্রুম। আর এর মধ্য দিয়ে ১২৩ রানের জুটি ভাংতে সক্ষম হয় টাইগার বোলাররা। খানিক পরেই নাসিরের আরেক ওভারে আউট হয়ে বিদায় নেন শতকের দিকে ছুটতে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

আউট হওয়ার আগে ব্রুম ৭৬ বলে সংগ্রহ করেন ৬৩ রান যার মধ্যে ৫ টি বাউন্ডারি ছিল। টম ল্যাথাম করেন ৮৪ রান, যার মধ্যে ছিল ১১ টি বাউন্ডারি। নাসিরের জোরা আঘাতে ম্যাচে ফেরে বাংলাদেশ।  তবে এরপর আবরো কাউন্টার অ্যাটাক শুরু করে টেইলর ও এন্ডারসন।  

এন্ডারসনকে সাকিব ফিরিয়ে দেয়ার পর দ্রুত আউট হয়ে যান কলিন মুনরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার।

সিরিজে টানা তিন ম্যাচ জয় লাভ করায় ইতোমধ্যেই সিরিজ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে টম ল্যাথামের দল। তবে এই ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য র‌্যাংকিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ দশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি, নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মানরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।

এমবি