ভারতের কোচ হওয়ার দৌঁড়ে রয়েছেন রবী শাস্ত্রী, অনীল কুম্বলে, প্রবীন আমরি, টম মুডি ও লালচাঁদ রাজপুত। ইতিমধ্যে কোচদের সাক্ষাতকার নিয়েছেন ভারতের কোচ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণ।

সাক্ষাতকারে শেষে কোচ হওয়ার দৌঁড়ে খানিকটা এগিয়ে রয়েছেন অনীল কুম্বলে ও রবী শাস্ত্রী।

এই দুজনের মধ্যে বিরাট কোহলির কাকে পছন্দ সেটা জানতে চেয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। কোহলি শিগগিরই মন্তব্যের সহিত তার পছন্দের কথা জানাবেন।

অবশ্য বিরাট কোহলি আগেই তার পছন্দের কথা জানিয়েছিলেন। তিনি আর কেউ নন কোহলির আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ ড্যানিয়েল ভেট্টরি। আইপিএল চলাকালীন তিনি জানিয়েছিলেন ভেট্টরির সঙ্গে তার কথা হয়েছে। তিনি ভারতের কোচ হতে আগ্রহী। অবশ্য ভারতের কোচ নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায়ই নেই ভেট্টরি।

ভারতের এই কোচ নির্বাচনের বিষয়টির সমন্বয়ক হিসেবে রয়েছেন বিসিসিআইয়ের সেক্রেটারি সঞ্জয় জাগদাল।

এফএফ