তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শূন্য রানে ফিরে গেছে তামিম ইকবাল।

উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ১১ বলে শূণ্য রানে ফেরেন তামিম। তামিমের উইকেটটি নেন যাদব।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের হয়ে ব্যাটিং সূচনা করেন তামিম ইকবাল ও আনামুল হক বিজয়।ভারতের বোলিং আক্রমনে শুরুতে দায়িত্ব পান মোহিত শর্মা। সর্বশেষ খবর অনুযায়ী  ৭ ওভার শেষে  তামিমকে হারিয়ে ১৮রান তুলেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, আল আমিন হোসেন, আনামুল হক, মাশরাফি মর্তুজা, মাহামুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নাসির হোসেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও জিয়াউর রহমান।

ভারত দল: সুরেশ রায়না, অমিত মিশ্র, পারভেজ রসুল, আসকর প্যাটেল, চেত্বস্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রিদ্ধিমান সাহা, মোহিত শর্মা, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু ও উমেশ যাদব।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// জেইউ