বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগীয় দলকে হারিয়ে প্রথমবারের মত জাতীয় মহিলা ক্রিকেট লীগের (টি-২০) শিরোপা জিতেছে রাজশাহী বিভাগ। শনিবার ধানমণ্ডি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রাজশাহী ১১ রানে রংপুরকে পরাজিত করেছে।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। লতা মন্ডল দলের সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান সংগ্রহ করেন। জবাবে ৮৪ রান তুলতেই ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারায় রংপুর বিভাগ। ফারজানা হক সর্বোচ্চ ২৩ রান সংগ্রহ করেন। ম্যাচ সেরা রাজশাহীর লতা মন্ডল ২০ রান দিয়ে ৩টি এবং তাহেরা ও তিথি রানি ২টি করে উইকেট সংগ্রহ করেন।
লীগে টুর্ণামেন্ট সেরার পুরস্কারও পেয়েছেন লতা মন্ডল। তিনি ৮ ম্যাচে ৭টি উইকেট ও ২০৫ রান সংগ্রহ করেছেন। ৭ ম্যাচ থেকে ২০৬ রান সংগ্রহ করে টুর্ণামেন্টসেরা সংগ্রহকারীর পুরস্কার পেয়েছেন খুলনা বিভাগীয় দলের ব্যাটসম্যান আয়েশা রহমান। ৮ ম্যাচ থেকে সর্বোচ্চ ১২টি উইকেট সংগ্রহ করেছেন রংপুর বিভাগীয় দলের বোলার সথিরা জাকির।
জেডআই





