আজ সকালে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল।বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা। ২৪ অক্টোবর যশোরে ও ২৭ অক্টোবর রাজশাহীতে প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামার পর তাদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখান থেকেই তারা যশোরের উদ্দেশ্যে যাত্রা করেছে। একই সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ দলও।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি। তার আগে দুদিন সেখানে অনুশীলন করবে উভয় দল।
ম্যাচ শেষে রাজশাহীর উদ্দেশ্যে যশোর ছাড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। সেখানে ২৭ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি সরাসরি, সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
ইআর





