বাংলাদেশের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটসম্যান আহসান জহির সবাইকে চির বিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে। শনিবার ৬০ বছর বয়সে ঢাকায় মারা গেছেন সাবেক এই ক্রিকেটার।

১৯৭৫ সালে ১৩ মার্চ তৎকালীন ঢাকা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের তিন দিনের ম্যাচের ফাইনালে বরিশাল বিভাগের হয়ে কুমিল্লা বিভাগের বিপক্ষে শতক করেন আহসান জহির।

দুই দশকের ক্লাব ক্রিকেট ক্যারিয়ারে আবাহনী, মোহামেডান, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্স, সূর্যতরুণ, উদীতি ও শান্তিনগর ক্লাবের হয়ে খেলেন তিনি। ১৯৮৫ সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেন। আর সেই বছরই ক্রিকেট থেকে অবসর নেন ক্রিকেটার আহসান জহির।

জেডআই