বঙ্গবন্ধু গোল্ডকাপে শুক্রবার মুখোমুখি হতে যাচ্ছে সিঙ্গাপুর ও থাইল্যান্ড। বিকাল ৫টায় সিলেট স্টেডিয়ামে শুরু হবে এই দু'দলের লড়াই।

সিঙ্গাপুর ও থাইল্যান্ড দুটি দেশই তাদের অলিম্পিক দল পাঠিয়েছে। দল দুটি মূলত প্রস্তুত হচ্ছে রিও অলিম্পিককে সামনে রেখে।

এ ম্যাচ সম্পর্কে থাই কোচ চোকিতাই থাই বলেন, দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে আমরা বঙ্গবন্ধু কাপে অংশ নিতে এসেছি। রিও অলিম্পিকের জন্য আমাদের এ দলটি গঠন করা হয়েছে। এখানে টিমে সিনিয়র কেউ নেই। টার্গেট হল ভালো করতে চাই। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।

আর ওদিকে সিঙ্গাপুরে দলের ম্যানেজার আলীম ওমর এ ম্যাচ সম্পর্কে বলেন, আমরা দীর্ঘ প্রস্তুতি নিয়েছি। ছেলেরা গত ডিসেম্বর থেকে একসাথে খেলছে। এটি আমাদের রিও অলিম্পিকের সিলেক্টেড টিম।

তিনি আরো বলেন, এটা বড় সময় নিজেদের প্রমাণ করার। জাতীয় দলের চার জন রয়েছে এ দলে। এখন আমাদের একমাত্র লক্ষ্য প্রতিটি ম্যাচেই ভালো করা।

জেডআই