বার্মিংহামে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে লড়ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর এই টেস্টেই ডাবল রেকর্ডের স্বাদ নিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও বিশ্বের ১২তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ২ হাজার রান ও ৩শ’উইকেট শিকারের মালিক হলেন জনসন।

৬৮ টেস্টে ১৯৯৯ রান ও ২৯৯ উইকেট নিয়ে বার্মিংহামে টেস্ট খেলতে নামেন জনসন। ফলে দু’টি রেকর্ড একই সাথে স্বাদ নেয়ার সুর্বন সুযোগ তৈরি হয় তার সামনে। সেই সুযোগ ভালোভাবেই লুফে নিয়েছেন জনসন।

ব্যাট হাতে ২ হাজার রানের কোঠা স্পর্শ তো করেছেনই, সেই সাথে বল হাতে ৩শ’উইকেট শিকারের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। ফলে শেন ওয়ার্নের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ফরম্যাটে ২ হাজার রান ও ৩শ’উইকেট শিকারের রেকর্ড গড়লেন জনসন। আর এমন কীর্তি গড়ে বিশ্বের ১২তম খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন জনসন।

জেডআই