পাকিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে বেশি সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই অল আউট হয়েছে সফরকারীরা। এতে মাত্র ৩২০ রান সংগ্রহ করেছে তারা।

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ২৬১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। হাতে ছিল মাত্র দুটি উইকেট। এদিন সর্বশেষ ব্যাটসম্যান ওয়েলেগ্যাদারার মারমুখী ব্যাটিংয়ে ৫৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

আগের দিনের চার রান নিয়ে ব্যাট করতে নামা প্রাসাদ ১৩ রানে আউট হন। এরপর ১৭ রান করে হেরাথ আউট হলে ইনিংস গুটিয়ে যায়। তবে ৩০ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন ওয়েলেগ্যাদার।

এই ইনিংসে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন ওপেনার উপল থ্যারাঙ্গা। এছাড়া আরেক ওপেনার সিলভার ৪১ ও অধিনায়ক ম্যাথুসের ৩৯ রান উল্লেখযোগ্য।

পাকিস্তানের বোলার জুনায়েদ খান পাঁচটি উইকেট শিকার করেন। তিনটি উইকেট পান ওয়াহাব রিয়াজ। বাকি দুটি উইকেট নেন সাঈদ আজমল ও আব্দুর রেহমান।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই