ইনিংসের নবম ওভারে দ্বিতীয় বলটি পায়ের ওপর করেছিলেন মিচেল স্টার্ক। সেখানে অন সাইডে খেলতে গিয়ে বাড়তি বাউন্সে এজ হয়ে বল চলে যায় অফ সাইডে। কভার পয়েন্টে নাথান লায়নের হাতে ধরা পড়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪০ রান। ১৩ রান নিয়ে অপরাজিত আছেন তামিম।
এর আগে ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান একাই শিকার করেছেন ৬ উইকেট। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারল না অস্ট্রেলিয়া।
নিজেদের প্রথম ইনিংসে ৫৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন স্টিভেন স্মিথ। বাংলাদেশের হয়ে বল হাতে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেছেন হাসান।
এনএইচ