বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে শ্রীলংকা। ওপেনিং ব্যাটসম্যান কুসল পেরেরা হাফ-সেঞ্চুরিতে শতরান পার করলেও ছয় উইকেট হারিয়েছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ৩ রান করা থিসারা পেরেরার সঙ্গে ৩ রান নিয়ে ক্রিজে আছেন কুলসেকারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে শুরুর জয়টা পেয়েছে বাংলাদেশ। আর টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফির ওপেনিং ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন লংকানদের উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান (০)। তবে পাওয়ার প্লেতে স্বাগতিক বোলারদেরকে বেধড়ক পিটিয়েছেন ওপেনার কুসল পেরেরা ও ওয়ানডাউনে নামা দিনেশ চান্দিমাল।
তবে সপ্তম ওভারে সাকিব আল হাসানে বলে ফরহাদ রেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন চান্দিমাল (১৫ বলে ১৮)। আর ৬ রান করে নাসিরের তালুবন্দী হয়েছেন সাঙ্গাকারা।
এদিকে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন ওপেনার কুসল পেরেরা। এটি তার চতুর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি। কিন্তু এরপর এনামুল হকের বলে প্রায় ছক্কা হাঁকান তিনি। তবে এনামুল হক বিজয় দুর্দান্ত এক ক্যাচ ধরে তাকে সাজঘরে ফেরান। মাঠ ছাড়ার আগে ৪৪ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৬৪ রান করেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাসির হোসাইন, মিথুন আলী, ফরহাদ রেজা, সোহাগ গাজী, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও রুবেল হোসাইন।
শ্রীলংকা দল: তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, সচিত্রা সেনানায়েকে, অজান্তা মেন্ডিস, সীক্কুগে প্রসন্ন ও লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক)।
৬ উইকেট নিল বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে শ্রীলংকা। ওপেনিং ব্যাটসম্যান কুসল পেরেরা হাফ-সেঞ্চুরিতে শতরান পার করলেও ছয় উইকেট হারিয়েছে তারা।
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। বিদায়ী টেস্ট খেলতে সে বছরের অক্টোবরে দেশে ফিরতে চেয়েও পারেননি তিনি। দুবাই পর্যন্ত এসে ফিরে যেতে হয় নিরাপত্তার শঙ্কায়।
শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের নামে চার্জশিট শিগগির
শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের নামে দ্রুতই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাকিবের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়। এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্যানেলে আলোচক হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। সরকার পতনের ঠিক দুই বছর পূর্তির দিন আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
দুর্নীতি মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জুলাই
শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছে আদালত।















