চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ২য় প্রস্তুতি ম্যাচে শুভ সূচনা করেছে টাইগাররা। রোহিত শর্মার পর প্যাভেলিয়নে ফিরলেন রাহানে।
খেলার ৬ ওভার ১ বলে মুস্তাফিজের বলে আউট হন রাহানে। এর আগে ইনিংসের ২য় ওভারেই রুবেল হোসেনের বলে বোল্ড আউট হন রোহিত শর্মা।
৭ ওভার ২ বলে ভারত সংগ্রহ করেছে ২ উইকেট হারিয়ে ২৯ রান।
আজ টাইগাররা খেলছেন সাকিব আল হাসানের নেতৃত্বে। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিপক্ষে চরম রোমাঞ্চ ভরা প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে বসে টাইগাররা।
আজকের ম্যাচটি দুই দলেরই শেষ প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারাতে পারলে সেটা বাংলাদেশের জন্য আত্মবিশ্বাসের রসদ জোগাবে। আর পাকিস্তানের বিপক্ষে প্রায় জেতা ম্যাচে হারের ক্ষতও শুকাবে।
আগামী ১ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।ধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
এমবি





