ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন যে তিনি আবার একদিন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে চান।

লিওনেল মেসি স্পষ্ট করে না বললেও ই্ঙ্গিতে জানিয়েছিলেন, বার্সেলোনা ছাড়া অল্প কয়েকটি ক্লাব আছে যেখানে আমি কোনো দিন খেলতে পারেন। সেগুলোর মধ্যে ইউনাইটেডও একটি।

বাস্তিয়ান শোয়েন্সটাইগার, আর্জেন রোবেন, থিয়াগো সিলভা ও নেইমারও রয়েছেন এই তালিকায় যারা ইঙ্গিত দিয়েছিলেন যে যদি কোনো দিন তারা প্রিমিয়ার লিগে খেলেন, তাহলে ওল্ড ট্রাফোর্ডকে বেছে নিবেন।

তাদের সবার ইচ্ছাই পূরণ হতে পারে। বর্তমানের দল-বদলের বদৌলতে একদিনের জন্য খেলতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

যদি কোনো সপ্তাহে লা লিগায় রিয়াল মাদ্রিদের সহজ প্রতিপক্ষ থাকে। তাহলে কয়েক মিলিয়ন অর্থ উপার্জন করার সুযোগ নিতে পারে ক্লাবটি। কারণ একদিনের জন্য ধারে রোনালদোকে ম্যানইউর হয়ে খেলতে দিতে পারে স্প্যানিশ জায়ান্টরা।

আবার কোনো ম্যাচে ভাল একজন ডিফেন্ডার দরকার ইউনাইটেডের। সেদিন সিলভাকে উড়িয়ে নিয়ে আসতে পারে প্যারিস থেকে।

কথাগুলো হাস্যকর মনে হচ্ছে? তবে যেন এমন কাজই শুরু করেছে ইউনাইটেড। বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি ধারে রাদামেল ফ্যালকাওকে দলে নিয়েছে। ফ্যালকাও বিশ্বের সেরা স্টাইকারদের একজন। গাড়ি ভাড়া দেয়ার মতো তাকে ধারে ইউনাইটেডে খেলতে দিয়েছে মোনাকো। আর এজন্য বিশাল অর্থ খরচ করছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

অথচ ফুটবলারদেরকে ধারে খেলতে দেয়ার পদ্ধতি এসেছে অন্য কারণে। মূলত লিগের ছোটদলগুলোকে সাহায্য করার জন্য এই পদ্ধতির প্রচলন করা হয়। বড় ক্লাবগুলো ধারে ছোট ক্লাবগুলোকে খেলোয়াড় দিত। কিন্তু সেটি এখন ইউনাইটেডই গ্রহণ করছে। ফলে সবার কাছে বিস্ময় ঠেকে, কি করছে ম্যানইউ!

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই