ওয়ানডেতে পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে পারেননি তিনি। সেই ক্ষোভটা মনের মধ্যে বড় জায়গা জুড়েই ছিলো আজহারের। সেই ক্ষোভ থেকেই টেস্টে সিরিজে নিজেকে উজার করে দিয়েছেন।

পুরো টেস্ট সিরিজে ব্যাট হাতে সর্বোচ্চ স্কোরার আজহার। দুই ম্যাচের তিন ইনিংসে ৩৩৪ রান করেছেন তিনি। ফলে সিরিজ সেরার পুরস্কার হাতে উঠে আজহারের। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২২৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরাও হন তিনি। আর তাতেই বড় ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ও নিশ্চিত হয় পাকিস্তানের।

তাই এমন অর্জনকে দলগত সাফল্যই বলছেন আজহার, ‘এটি দলগত সাফল্য। আমরা খুবই ভালো খেলেছি। কোচ এবং ম্যানেজমেন্ট আমাদের সামর্থ্য সর্ম্পকে ভালোই জানেন। তাই সেই পরিকল্পনা অনুযায়ী ফল বের করে এনেছেন তারা। ডাবল-সেঞ্চুরি পেয়েছি। তাই আনন্দটা অনেক বেশিই।’

জেডআই